দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস ও অর্থ পাচার আজ দেশের উন্নয়নকে রুদ্ধ করে দিয়েছে। ভেঙে পড়েছে আইনের শাসন, হুমকির মুখে পড়েছে সাধারণ মানুষের জানমাল ও নিরাপত্তা। এই অনিয়ম ও অন্যায়ের রাজনীতি থেকে জাতিকে মুক্ত করতে হলে প্রয়োজন সৎ নেতৃত্ব, ন্যায়ভিত্তিক শাসনব্যবস্থা এবং জনগণের ঐক্যবদ্ধ সিদ্ধান্ত।
আমাদের লক্ষ্য একটি মুক্ত বাংলাদেশ—
যেখানে জনগণের অধিকার সুরক্ষিত থাকবে, রাষ্ট্রীয় সম্পদের লুটপাট হবে না, তরুণ প্রজন্ম পাবে কর্মসংস্থান, আর ভবিষ্যৎ প্রজন্ম বেড়ে উঠবে নিরাপদ ও নৈতিক পরিবেশে।
একই সঙ্গে ভারতীয় আগ্রাসন, অসম চুক্তি ও সীমান্তে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে বাংলাদেশের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষা আজ সময়ের অপরিহার্য দাবি। দেশকে পরনির্ভরশীল নয়, আত্মমর্যাদাশীল ও শক্ত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে প্রয়োজন ন্যায়ভিত্তিক, দেশপ্রেমিক ও সাহসী নেতৃত্ব।
আজকের সঠিক সিদ্ধান্তই নির্ধারণ করবে আগামী দিনের বাংলাদেশ। দুর্নীতিমুক্ত, শান্তিপূর্ণ ও উন্নত রাষ্ট্র গঠনে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
Election: জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
Status: Ongoing